০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মশকনিধন ও পরিচ্ছন্নতায় নাগরপুরে ফগার মেশিন হাতে এমপি টিটু

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩১ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে চলছে মশকনিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা সপ্তাহ। 

সপ্তাহের শেষ দিনে বুধবার (৩১ জুলাই) দুপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু নিজ হাতে ফগার মেশিন নিয়ে উপজেলা চত্বরে ফগ ছিটিয়ে জনসাধারনকে মশক নিধন ও নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করেন।

এসময় তিনি বলেন, দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাচঁতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই বর্তমান সময়ের এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, আজ থেকে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে মশক নিধন ওষুধ ছিটানো হবে। যাতে করে মশা তার বংশ বিস্তার করতে না পারে। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা, উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, নাগরপুর থানার অফিসার ইনচার্জ আলম চাঁদ, জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি