০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আহত

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে  পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষ পুলিশ সদস্যের হামলায় হাজী আব্দুর রউফ (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বনগ্রামে এ ঘটনা ঘটে। আহত রউফ গয়হাটা ইউনিয়নের বনগ্রামের মৃত দারোগ আলীর ছেলে। হামলাকারী জাকির বনগ্রামের সামছুল আলমের ছেলে। সে পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার চৌহালী থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত। এ রিপোর্ট লেখা পর্যন্ত নাগরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকা সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বাড়ীর সীমানা নিয়ে প্রতিপক্ষ পুলিশ সদস্য জাকিরের সাথে একই গ্রামের হাজী আব্দুর রউফের বিবাদ চলে আসছে। এরই ফলশ্রুতিতে মঙ্গলবার দুপুরে জাকির রউফের সীমানা দখল করে ঘর তুলতে গেলে রউফ বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে জাকির ও তার ভাই শরীফ লাঠি দিয়ে রউফকে এলোপাথারি পিটাতে থাকে। পরে এলাকাবাসী এগিয়ে এসে বৃদ্ধ রউফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এলাকার মাতবর ও উপজেলা ভূমি অফিসের মাধ্যমে বাড়ীর সীমানা কয়েকবার পরিমাপ করলেও তা মানতে রাজি নয় পুলিশ সদস্য জাকির। জাকির পুলিশে চাকুরীর সুবাদে সব সময় আমার উপর নির্যাতন করে আসছে বলে আহত রউফ জানান।

এ ব্যাপারে পুলিশ সদস্য জাকির হামলার কথা অস্বীকার করে উল্টো রউফের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রউফই আমাদের জায়গা দখল করেছে।

বিভিন্ন সময় মাতবররা জায়গা পরিমাপ করে দিলেও তিনি তা মানেন না।  
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি