১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের গুজব বিরোধী র‌য্যালি ও মাইকিং

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের আয়োজনে গুজব বিরোধী র‌য্যালি, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়েছে।

মঙ্গলবার সকালে গণ সচেতনতা সপ্তাহ পালন উপলক্ষে শহরে এ রয্যালি বের ও লিফলেট বিতরণ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন সচেতনতামূলক শ্লোগান মাইকিং করে প্রচার করা হয়। রয্যালিতে নেতৃত্বে দেন মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান।মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেনসহ অন্যান্য অফিসার ও সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

এ সময় গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না। গণ পিটুনি দিয়ে মানুষ হত্যা এবং গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা একটি ফৌজদারী অপরাধ লেখা ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়।এছাড়া মাইকিং করেও জণ সচেতনতা সৃষ্টি করা হয়।  

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান বলেন, ২৫ জুলাই থেকে ৩১ জুলাই গণ ‘সচেতনতা সপ্তাহ’ ঘোষণা করে পুলিশের পক্ষ থেকে সারাদেশে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

তারই অংশ হিসেবে মির্জাপুর থানা পুলিশের আয়োজন এ কর্মসূচির বাস্তবায়ন করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি