১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কালিহাতী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন মতবিনিময় করেছেন।

সোমবার (২৯ জুলাই) বিকেলে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন কালিহাতীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় কালে তিনি বলেন, রাষ্ট্রের চেয়ে অপরাধীদের শক্তি বেশি নয়। অপরাধীদের খুঁটির জোর যতই থাকুক সাংবাদিক-পুলিশ একত্রে কাজ করলে শিকড়সহ অপরাধীদের উপড়ে ফেলা সম্ভব।

এসময় তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগীতা করে বলেন পাশাপাশি সাংবাদিকরাও যেন পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়রানীর শিকার না হয় সেটাও আমরা আন্তরিকভাবে লক্ষ রাখবো।   

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক কামরুল হাসান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি ও দৈনিক নবচেতনা’র প্রতিনিধি সাব্বির আহমেদ আব্বাসী, দৈনিক মাতৃছায়া’র প্রতিনিধি আতোয়ার রহমান দৈনিক যুগান্তর’র প্রতিনিধি তারেক আহমেদ, দৈনিক যায়যায়দিন’র প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, দৈনিক ভোরের পাতা’র প্রতিনিধি আব্দুস সাত্তার, আনন্দ টিভি’র মেহেদী হাসান চৌধুরী মৃদুল, দৈনিক সংগ্রাম’র প্রতিনিধি মুহাম্মদ মুনসুর হেলাল, দৈনিক আলোকিত সকাল’র প্রতিনিধি মোঃ সোহেল রানা, দৈনিক আমার সংবাদ’র প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, দৈনিক আজকালের খবর’র মোঃ মনির হোসেন, দৈনিক আজকের টেলিগ্রাম’র প্রতিনিধি সোলায়মান খান ও দৈনিক আমাদের অর্থনীতি’র প্রতিনিধি শুভ্র মজুমদার। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি