০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৌরসভা অত্যাধুনিকায়নে কর্মশালা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভাকে অত্যাধুনিক করার লক্ষ্যে মূলধন বিনিয়োগ পরিকল্পনা হালনাগাত করার উদ্দেশ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার পৌরসভা মিলনায়তনে বিশ্ব ব্যাংকের সহায়তায় মিউনিসিপ্যাল গভারন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্টের আওতায় দিনব্যাপীর এ কর্মশালা হয়।

কর্মশালায় আগামী ২০ বছরের পৌরসভার উন্নয়নে পৌর এলাকার চারিপাশে সার্কুলার রোড নির্মাণ, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাসমুহ প্রয়োজনীয় সম্প্রাসরণ করে রাস্তা উন্নয়নসহ ড্রেন ও দুইপাশে ফুটপাত নির্মাণ ও আধুনিক ষ্ট্রীট লাইট স্থাপন, ড্রেইনেজ সিস্টেম উন্নয়নের মাধ্যমে ওয়েস্ট ওয়াটার পরিশোধন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং সুয়ারেজ ব্যবস্থা উন্নতকরণ। ড্রেনের পানি প্রয়োজনীয় পরিশোধনের মাধ্যমে নদীতে নিষ্কাশন করা যাতে পরিবেশ দূষণ থেকে শহর রক্ষা পায়, আধুনিক ডিজিটাল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন, প্রবেশদ্বারে দুইটি গেইট, লৌহজং নদীর অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা নির্মাণ ও সৌন্দর্য্য বৃদ্ধি করে বিনোদন এলাকা গড়ে তোলা, ফুট ওভার পাস নির্মাণসহ ৩৫টি বিষয় উল্লেখ্য করে আলোচনা করেন মেয়র জামিলুর রহমান মিরণ।

উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন মিউনিসিপ্যাল গভারন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্টের এলজিডি সিনিয়র সহ প্রকৌশলী সনিয়া নাসরিন, সমাজ কল্যাণ অফিসার আক্তার জাহান, সহকারি পরিচালক জোবায়দা পারভীন, আরবান ডিপার্টমেন্ট স্পেশাল পুলিন চন্দ্র গোলদার, জুনিয়ন আর্কিটেক নাজমুল হক সরকার।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর, সরকারি প্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবি সংগঠন, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, ঠিকাদারি প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি, সমাজসেবকবৃন্দ।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি