১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে থানা মার্কেটে আগুনে ৪দোকান ক্ষতিগ্রস্থ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে থানা মার্কেটে আগুন লাগায় চারটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুনে লামিয়া স্টোর নামের মুদিখানা দোকান পুরোপুরি ক্ষতিগ্রস্থ হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। যেখানটিতে আগুন লেগেছে তার কয়েক মিটার পরেই থানা কমপ্লেক্স। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোররাতে থানা মার্কেটের চারটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেটের লামিয়া স্টোর পুরোপুরি ক্ষতি হয়েছে। এছাড়া মৌ কনফেকশনারী, উৎসব মডেল মেডিসিন ও মা বাবার দোয়া ফ্যাশনের আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। 

বাজারের নৈশ প্রহরী মিন্টু জানান, রাতে বাজারে টহলরত অবস্থায় দেখতে পাই থানা মার্কেটের একটি মুদিখানা দোকান থেকে ব্যাপক ধোয়া বের হচ্ছে। পরে মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে। পরে থানায় অবহিত করা হয়। 

ভূঞাপুর ফায়ার স্টেশন সার্ভিসের টিম লিডার স্বপন আলী জানান, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে একটি দোকানের পুরোপুরি ক্ষতি হয়েছে। এছাড়া আরো তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ৮লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

তিনি আরো জানান, পার্শ্ববর্তী ভূমি অফিসের পুকুর থেকে পানি পাওয়া না গেলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো। এতে ঝুঁকিতে পড়তো থানা কমপ্লেক্সও। তবে ওই পুকুরের পানিতে ব্যাপক ময়না-আবর্জনা থাকায় পানি তুলতে অনেক কষ্ট হয়েছে। 

ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, থানা মার্কেটে আগুন লাগার খবরটি নৈশ প্রহরী জানানোর পর ফায়ার সার্ভিস জানানো হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কয়েকটি দোকান ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি