০২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গুজব বিরোধী সমাবেশ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে গুজব বিরোধী সমাবেশ ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

রবিবার সকালে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘মির্জাপুর শান্তি সংঘ’ নামে একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সমাবেশ বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর শান্তি সংঘের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. জয়নাল আবেদীন মিতুল প্রমুখ। 

মেয়র সাহাদৎ হোসেন সুমন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গুজব রটনাকারীরা দেশের শত্রু গুজবে কান দেয়া যাবে না। মেয়র বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে বিশৃঙ্খলাকারীদের স্থান নেই।

পরে তিনি বিদ্যালয় মাঠে ফলের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি