০১:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাছাই সম্পন্ন

টাঙ্গাইলে ৬৭ জনের মনোনয়নপত্র বৈধ

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ ডিসেম্বর ২০১৬ | | ৩৪৯৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।

রোববার বিকেলে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এবারের নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছে চেয়ারম্যান পদে ২, সাধারণ সদস্য পদে ৪৯ ও সংরক্ষিত পদে ১৬ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে তিনি জানান, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পদে ৪ জনসহ, সাধারণ সদস্য পদে ৫৭ ও সংরক্ষিত পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে এ নির্বাচনে চুড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছে চেয়ারম্যান পদে ২, সাধারণ সদস্য পদে ৪৯ ও সংরক্ষিত পদে ১৬ জন।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিবেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। এ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ ফজলুল হক মল্লিক।

তিনি আরো জানান, মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদে বাদ পরেছেন আওয়ামীলীগের বিদ্রোহীপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু ও জেলা যুবলীগের সাবেক সভাপতি শওকত রেজা।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর আসন্ন জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে মোট ১৬শ’ ১১ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদ ছাড়াও ১৫টি সাধারণ ও ৫টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। সাধারণ ওয়ার্ডে ১জন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে ১জন মহিলাসহ মোট ২০জন সদস্য নির্বাচিত হবেন। ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি