০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাইক্রো স্ট্যান্ডের দাবিতে শ্রমিকদের ধর্মঘট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপন করার দাবিতে ধর্মঘট কর্মসূড পালন করেছেন সখীপুর উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতি। 

রোববার বিকেল থেকে মাইক্রোবাস শ্রমিকেরা তাদের মালিকদের হাতে মাইক্রোর চাবি বুঝিয়ে দিয়ে ধর্মঘট শুরু করেন। এতে ভাড়ায় চালিত মাইক্রোবাস চলাচল না করায় ব্যাপক দুর্ভোগ আর ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা যায়, সখীপুর উপকারাগারের পরিত্যক্ত এক একর জমি দখল করে গত ২০ বছর ধরে মাইক্রোবাস স্ট্যান্ড ও একটি পরিত্যক্ত ভবনে মাইক্রোবাস শ্রমিক সমিতির ঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত ৩ মে ভ্রাম্যমাণ আদালতে সখীপুর উপজেলা প্রশাসন ওই জমি ও ঘর থেকে তাদেরকে উচ্ছেদ করে। পূণরায় ওই স্থানে মাইক্রোবাস স্ট্যান্ড ও শ্রমিক সমিতির কার্যালয় গড়ে তুলেন।  বৃহস্পতিবার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা ওই স্থানে ভ্রাম্যমাণ আদালত বসান এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি মো. রাব্বানী (৪০) ও কোষাধ্যক্ষ মো. শাহজাহানকে (৩৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেন। 

এ ব্যাপারে সখীপুর উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেন, বর্তমানে আমাদের মাইক্রোবাস রাখার কোনো স্ট্যান্ড নেই। মাইক্রোবাস মালিকদের কাছে নির্ধারিত স্থানে স্ট্যান্ড চেয়ে গাড়িগুলোর চাবি জমা দিয়েছি। স্ট্যান্ড না হওয়া পর্যন্তÍ আমরা গাড়ি চালাব না। 
সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে যাওয়া কথা থাকলেও মাইক্রোবাস না চলায় অনেক কষ্টে বাসে করে আমাকে যেতে হচ্ছে। 


মাইক্রোবাস মালিক সমিতির আহ্বায়ক সখীপুর পৌরসভার মেয়র  বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, শিগগিরই সখীপুর পৌরশহরেই একটি মাইক্রোবাস স্ট্যান্ড স্থাপন করা হবে। মাইক্রোবাস স্ট্যান্ডের জন্য জমিও খোঁজা হচেছ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি