০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ট্রাক্টর চাল‌কের ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কাশিল দক্ষিণপাড়া এলাকায় ঝুলন্ত অবস্থায় গাছ থে‌কে লাশ উদ্ধার করা হয়। 

‌নিহত রেজাউল মিয়া (১৬) সখীপুর উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রা‌মের মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪ মাস ধরে রেজাউল তার বোনের বাড়ি বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আরোহা গ্রামে থেকে উপজেলার কলিয়া গ্রামের মজিবর নামের এক ব্যক্তির ট্রাক্টরের চালক হিসেবে কাজ করে আসছিল। ট্রাক্টর মালিক মজিবর রেজাউলের বেতনের টাকা পরিশোধ করছিল না। টাকা না পাওয়ায় রেজাউল ট্রাক্টর চালানো বাদ দিতে চাইলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।  

নিহতের নানা আব্দুল রাজ্জাক জানান, রেজাউলের বেতনের টাকা দিচ্ছিল না ট্রাক্টর মালিক মজিবর। পরে রেজাউল ট্রাক্টর চালানো বাদ দিতে চাইলে মজিবর তাকে মারধরের হুমকি দিয়ে আসছিল। বুধবার রাতের পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এস/আর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি