১২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’’ এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে পোণা মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ূন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার, ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল প্রমূখ। 
আলোচনা সভায় বক্তারা মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় পর্যালোচনা করে বক্তব্য রাখেন ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি