১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধ্যস্বত্বভোগীদের কারনে ধানের ন্যায্য মূল্য পাচ্ছেনা কৃষক

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

সরকার ৩৬ টাকা কেজি দরে চাল ক্রয় করলেও সংশ্লিষ্ট প্রভাবশালী, মিলার ও সরকারি কর্মকর্তাদের কারণে কৃষকরা প্রকৃত দাম পাচ্ছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এছাড়া শিগগিরই চাল রপ্তানির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

ধানের দাম কম হওয়ায় কৃষকদের হতাশার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, সরকার ৩৬ টাকা দাম দিচ্ছে। কিন্তু চাষী তা পাচ্ছে না। মধ্যস্বত্বভোগী, নেতারা বা সরকারি কর্মকর্তাদের কারণে চাষী এটা পায় না।

পরিস্থিতি সামাল দিতে চাল রপ্তানি ছাড়া আর কোন উপায় দেখছেন না মন্ত্রী। মন্ত্রী বলেন, এখন চাল রপ্তানি করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ঝুঁকি আছে। তবুও চেষ্টা করতে হবে।

কৃষকদের স্বার্থে ধানের পরিবর্তে বিকল্প শস্য উৎপাদনেরও পরিকল্পনার কথা জানান কৃষিমন্ত্রী।

দুই কোটি ৬০ লাখ টন চাহিদার বিপরীতে দেশে আউশ, আমন এবং বোরো ধান মিলিয়ে এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ৫০ লাখ টন।

চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন, ঘোষণা দিয়েও যথাসময়ে সরকার ধান সংগ্রহ না করাসহ নানা কারনে উৎপাদন মূ্ল্যের চেয়েও বাজারে ধানের দাম কম। অনেকটা বাধ্য হয়েই কম মূল্যে ধান বিক্রি করছেন কৃষকেরা। ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন তারা।

চাষীরা বলছেন, বিঘা প্রতি ২০ হাজার খরচ। ধান বিক্রি হচ্ছে ১৮ হাজার টাকা। জনের দাম, সারের দাম দিতে দিতে আমাদের আর কিছু থাকে না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি