০৩:১২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রী উত্যক্ত ও হামলাকারী বখাটে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ করায় সংখ্যালঘু এক পরিবারের সদস্যদের পিটিয়ে আহত করেছে এক বখাটে। শনিবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে রবিবার সকালে মূল আসামী সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এলাকাবাসী জানান, থলপাড়া গ্রামের অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে একই গ্রামের মোশারফ হোসেনের ছেলে বখাটে সজিব মিয়া (২৫) মাঝে মধ্যেই উত্ত্যক্ত করে। শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে তাদের বাড়ির পাশের রাস্তাতেই সজিব জোরপূর্বক তাঁর মোটরসাইকেলে উঠাতে চান। এতে ভয় পেয়ে ছাত্রীটি দৌড়ে বাড়িতে গিয়ে উঠে। পরে পরিবারের লোকজন একই গ্রামের মাতাব্বর বারেক মিয়াকে বিষয়টি জানান। তিনি ঘটনাটি সজিবের পরিবারকে জানান।

এদিকে উত্ত্যক্তের বিষয়ে পরিবারের সদস্যদের কাছে নালিশ করায় বখাটে সজিব ক্ষিপ্ত হন। তিনি ধারালো অস্ত্র নিয়ে বিকেলে ছাত্রীটির বাড়ি যান। সেখানে তিনি প্রথমে মেয়েটির বাবাকে মারতে থাকেন। তা দেখে মেয়েটির চাচাতো দাদা এগিয়ে আসলে সজিব তাকে বেধড়ক পেটাতে থাকেন। ভয়ে তিনি দৌড়ে ঘরে ঢুকলে দরজা ভেঙে ঘর থেকে বের করে সজিব তাঁর গায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। 

এমনকি মেয়েটির দাদিকেও পিটিয়ে আহত করে ওই বখাটে। এছাড়া বাবাকে মারতে দেখে মেয়েটির ফুপু এগিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে তাঁকে সজিব মারপিট করেন। 

ওই ছাত্রীর বাবা জানান, তাঁকে বেধড়ক পেটানো হয়। প্রাণ বাঁচাতে তিনি ঝিনাই নদী সাঁতরিয়ে অপর পাড়ে যান। পরে বিষয়টি এলাকাবাসী জানতে পারেন। সজিবের ভয়ে তাঁরা নৌকাযোগে নদী পার হয়ে প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িছাড়া রয়েছেন । 

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক বলেন, সন্ধ্যায় মেয়ের বাবা থানায় অভিযোগ দয়েছেন। রবিবার সকালে অভিযুক্ত সজীবকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্তা নেওয়া হবে।  


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি