০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুংলি রেল সেতু দেবে যাওয়ায় ট্রেন  চলাচল ব্যাহত ॥ সংস্কার কাজ চলছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

গত কয়েক দিনের ভারী বর্ষণে টাঙ্গাইলে কালিহাতী উপজেলার পুংলি রেল সেতুর উত্তর পাশের এপ্রোচ অংশ কিছুটা দেবে গেছে। 

এতে করে ব্যাহত হচ্ছে রেল যোগাযোগ। শুক্রবার সকাল থেকেই ওই এপ্রোচ অংশ মেরামতের কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে সেতুটি দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। পুংলি রেল সেতুর উপর দিয়ে ১০ কি.মি. গতিবেগে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, পুংলি রেল সেতুর ওই এপ্রোচ অংশটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দীর্ঘ একমাস ধরে সংস্কার কাজ চালাচ্ছিল কর্তৃপক্ষ। সংস্কার কাজের মাঝেই কয়েকদিনের ভারী বর্ষণের ফলে সেতুর উত্তর পাশের এ্যপ্রোচ অংশে কিছুটা দেবে যায়। এতে সেতুটিতে ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। 

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, ভারী বর্ষণের কারণে সেতুর নিচের মাটি সরে গেছে। আর এতে সাবধানতার জন্য ওই সেতুর উপর দিয়ে ১০ কিলোমিটার গতিতে রেল পারাপারের নির্দেশ দেওয়া হয়েছে। ওই অংশে চলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে। এতে ট্রেন চলাচলে কিছুটা ব্যাহত হচ্ছে। আশা করছি দ্রুতই মেরামত কাজ শেষ হবে।  

উল্লেখ্য, বিগত ২০১৭ সালে ২০ আগস্ট এই রেল সেতুটির দক্ষিন পাশে অ্যাপ্রোচ অংশে ৩০ মিটার ধসে যায়। এ সময় স্থানীয়দের সতর্কতা ও তৎপরতায় ঢাকাগামী নীলসাগর ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সংস্কার কাজ শেষে প্রায় ৩৬ ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ শুরু হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি