০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তুচ্ছ ঘটনায় প্রতিবেশির হামলায় আহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার আউলটিয়া ঋষীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশিদের সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন, স্বপন চন্দ্র দাস, তার স্ত্রী কমলা রাণী ও ছেলে সঞ্জয় চন্দ্র দাস। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে প্রকাশ, স্বপন চন্দ্র দাসের চার বছরের প্রতিবন্ধী মেয়ে পাশের রাম চন্দ্র দাসের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বাড়ির লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় স্বপন চন্দ্র দাস তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরো ক্ষুব্ধ হয়। পরে রাম চন্দ্র দাসের নির্দেশে তার স্ত্রী কাঞ্চান রাণী, ছেলে প্রকাশ চন্দ্র দাস ও নিতাই গোসাইয়ের স্ত্রী বিচিত্রা গোস্বামী চাপাতি, দা ও লোহার রড নিয়ে সন্ত্রাসী কায়দায় স্বপন চন্দ্র দাসের উপর হামলা করে। 

চাপাতির কোপে স্বপন চন্দ্র দাসের মাথায় গুরুতর জখম হয়। স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী কমলা রাণী ও ছেলে সঞ্জয় চন্দ্র দাসও তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে স্বপন চন্দ্র দাসের ছেলে সজীব চন্দ্র দাস বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
আউলটিয়া গ্রামে রাম চন্দ্র দাসের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। 

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।    

 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি