১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আন্তর্জাতিক পুরস্কার জিতলেন  টাঙ্গাইলের সাংবাদিক মির্জা শাকিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল মর্যাদাপূর্ণ এএসই ইন্টারন্যাশনাল ফটোজার্নালিষ্ট অ্যাওয়ার্ড-২০১৯ প্রতিযোগীতায় বিজয়ী হয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে ৩ জুলাই (বুধবার) এক অনুষ্ঠানে মির্জা শাকিলের হাতে এই পুরস্কার তুলে দেন এএসই এর ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির সাভুসকিন।

এর আগে প্রতিযোগীতার আয়োজকদের আমন্ত্রনে এবং সার্বিক ব্যবস্থাপনায় উক্ত পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে মির্জা শাকিল ১ জুলাই মস্কো পৌঁছান।

প্রথমবারের মত আয়োজিত আন্তর্জাতিক এই ফটোসাংবাদিক প্রতিযোগীতায় বিভিন্ন দেশের অংশগ্রহনকারী আলোকচিত্রীদের বাছাইকৃত ছবিগুলি নিয়ে মস্কোর এএসই তে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখান থেকে আন্তর্জাতিক জুরি বোর্ড মির্জা শাকিলের তোলা “সেলিব্রেটিং লাইফ” শিরোনামের ছবিটিকে “মোবাইল ফোন” ক্যাটাগরীতে বিজয়ী ঘোষনা করেন।

মির্জা শাকিল ছাড়াও, প্রতিযোগীতায় হাঙ্গেরীর পিটার কিস, রিপাবলিক অব বেলারুসের আলেক্সি জেরাসিমেনকো এবং ভারতের বিক্রম রেড্ডি যথাক্রমে “পিপল” “ওয়াইল্ড লাইফ” এবং “এনার্জি ফর ফিউচার” ক্যাটাগরীতে বিজয়ী হয়ে পুরস্কার লাভ করেন।

সকল আনুষ্ঠানিকতা শেষে ৫ জুলাই মির্জা শাকিলের দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি