১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুর-গুলিস্থান ভায়া মানিকগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুর বাসীর বহুল আকাঙ্খিত বিআরটিসি বাস সার্ভিস এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২জুলাই) বিকেলে নাগরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এর আগে সকালে বিআরটিসি কেন্দ্রীয় বাস টার্মিনাল (সিবিএস-২) বিআরটিসি ৪টি এসি ও ৮টি নন-এসি বাসের মাধ্যমে বিআরটিসি এসি/নন এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.একাব্বর হোসেন এমপি। 

এ সময় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম নাঈমুর রহমান (দুর্জয়)এমপি। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াসহ অত্র কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নাগরপুর উপজেলা বাসীর দীর্ঘদিনের দাবী ছিল রাজধানী ঢাকার সাথে উন্নত যাতায়াত ব্যবস্থা। আর নাগরপুর বাসীর এ দাবী পূরণে হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। 
তার ঐকান্তিক প্রচেষ্টায় নাগরপুর ও মানিকগঞ্জ এলাকার যাতায়াতকারী যাত্রীদেরকে উন্নত যাত্রীসেবা প্রদান ও যানজট নিরসনের লক্ষ্যে এ বাস সার্ভিস চালু করা হল। বিআরটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীর সাথে ঢাকার পার্শ^বর্তী জেলা সমূহের যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের সুবিধার্থে বিআরটিসি তাদের যাত্রীসেবা সম্প্রসারিত করছে। 
আজ এ বাস সার্ভিস উদ্বোধনের মাধ্যমে এ রুটের যাত্রীগণ বিআরটিসি’র উন্নত যাত্রী সেবা লাভ করবেন। এ রুটে যাত্রীসারাধনের চাহিদার ভিত্তিতে শীঘ্রই বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। 
প্রাথমিকভাবে গুলিস্থান-নাগরপুর ভায়া মানিকগঞ্জ-এ কাউন্টারের মাধ্যমে এ সার্ভিস পরিচলনা করা হবে। পরবর্তীতে ফার্মগেট, গাবতলী, সাভার, নবীনগর-এ পর্যায়ক্রমে কাউন্টার স্থাপন করা হবে। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি