১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২ সাংবাদিককে ‘আপত্তিকর’ চিঠি

টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

দুই সাংবাদিককে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া আপত্তিকর চিঠির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন টাঙ্গাইলের কর্মরত সাংবাদিকরা।

 শনিবার সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যাগে প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন  টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাদক্ষ মহব্বত হোসেন, দপ্তর ও পাঠাগার  সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, সাংবাদিক জুবায়ের মল্লিক বুলবুল, কাদের তালুকদার, রাশেদ খান মেনন, আবু জুবায়ের উজ্জ্বল প্রমুখ।
 
এ সময় বক্তরা বলেন  দ্রুত ওই চিঠি প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন করা হবে। এছাড়া যারা এ ধরনের চিঠি দিয়েছেন তাদের শাস্তির দাবি করেন সাংবাদিকরা।
 
সম্প্রতি পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুদকের তদন্ত কর্মকর্তা বাছিরের ঘুষ কেলেঙ্কারি নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশের জেরে ক্র্যাবের সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিবেদক দীপু সারোয়ার এবং প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন সুমনকে দুদকে হাজির হওয়ার নোটিশ দেয়া হয়।

এছাড়া নোটিশে দীপু সারওয়ারকে কার্যালয়ে না গেলে আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি উল্লেখ করা হয়।অবিলম্বে ওই চিঠি প্রত্যাহার না করলে সব সাংবাদিক সংগঠন এক হয়ে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি