১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন বাবা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একাব্বর আলী (৬৫) নামের এক বৃদ্ধ বাবা। পিতাকে হারিয়ে মেয়ের পরিবারে এখন আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে। 

রবিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা রাত সাড়ে ৯ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলার শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ আবু ছালাম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত একাব্বর আলী কালিহাতি উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরিপাড়া গ্রামের মৃত মোনতাজ আলী ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একাব্বর আলীর মেয়ে ঘাটাইল উপজেলার শাহপুর মোড়ে ভাড়া থাকেন। মেয়েকে দেখতে এসেছিল তিনি। এশার নামাজ পড়তে ও নাতিদের জন্য আপেল কমলা কিনতে বাসা থেকে বের হন তিনি। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় মধুপুরগামী প্রান্তিক বাস তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতরভাবে আঘাত পেলে স্থানীয় লোকজন উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বাসটিকে আটক করা হয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি