১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৩ দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৬ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে তিন দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে। রোববার সকাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে শনি ও আজ রোববার মির্জাপুর পৌর এলাকায় মাইকিং করা হচ্ছে। দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন বলে বই মেলার সিনিয়র ইনচার্জ দেলুয়ার হোসেন জানান। ভ্রাম্যমান এই বই মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশ-বিদেশের সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার বই রয়েছে বলে বিক্রয় প্রতিনিধি সোহেল সরকার জানান। ১৬ জুন থেকে ১৮ জুন তিন দিনব্যাপী এই মেলা চলবে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যে কোন শ্রেণি পেশার মানুষ ভ্রাম্যমান বই মেলায় এসে পছন্দের বই পড়তে ও কিনতে পারবেন বলে বই মেলার ইনচার্জ আব্দুল হাই জানিয়েছেন। মির্জাপুর উপজেলা নির্বাহী আব্দুল মালেক দেশব্যাপী ‘আলোকিত মানুষ’ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্র “ভ্রাম্যমান বই মেলার আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে আগামী তিনদিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ বই মেলা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি