০১:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ জুন ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ছেলের হাতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে।

সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই এলাকার খোরশেদ আলম (৭০) কে খুনের অভিযোগ উঠেছে তার ছেলে মাসুমের বিরুদ্ধে।  

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, খোরশেদ আলমের তিন ছেলের মধ্যে দুই ছেলে প্রবাসী। আরেক ছেলে মাসুম (৪০) বাড়িতে থাকতো। মাসুম এ পর্যন্ত ৬টি বিয়ে করেছে। ৬টি বউ ডিভোজের ব্যাপারে বাবা খোরশেদ আলম ও ছেলে মাসুমের সঙ্গে ঝগড়া লেগেই থাকতো। 

পরে সোমবার সকালে খোরশেদ আলমের লাশ বিলের মধ্যে পাওয়া যায়। তাদের অভিযোগ- অন্য কোনও সদস্য বাড়িতে না থাকার সুযোগে খোরশেদ আলমকে তার ছেলে মাসুম শ্বাসরোধ করে হত্যার পর বিলের মধ্যে লাশ ফেলে রাখে। এঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে। 

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে পলাতক রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি