১২:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। 

শুক্রবার (৩১ মে) সকালে উপজেলার গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বিদ্যালয়ের ৩১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ সভাপতি আলহাজ্ব হামিদুর রহমান ঝন্টু ব্যক্তিগত ভাবে এ বৃত্তি প্রদান করেছেন। 

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অর্থের অভাবে যেন কোন শিক্ষার্থী ঝড়ে না পড়ে এজন্য আজকের এ বৃত্তি প্রদান। প্রতিটি শিক্ষার্থী যেন পড়ালেখা শিখে তার নিজের পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তার জন্য আপনাদের পাশে আমি আছি। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী, রিক্সা ও ইজি বাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. শাহ আলম মিয়া, যুবলীগ নেতা মো. জাকির হোসেন প্রমূখ।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি