০৪:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিশ লক্ষ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে প্রায় বিশ লক্ষ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্বে থানার পাশে গোলচত্ত্বর এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলস্ বাসটিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসের ভিতরে থাকা মো: আলাউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার চরআলাটুলী এলাকার মো: সফিকুল ইসলামের ছেলে।

গ্রেফতারকৃতর কাছ থেকে দুইশত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় বিশ লক্ষ টাকা। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি