১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ফরেন রেমিটেন্সে জনতা ব্যাংকের হামিদপুর শাখার রেকর্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

ফরেন রেমিটেন্সে রেকর্ড করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুরের জনতা ব্যাংকের শাখাটি।

প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান সামনে রেখে মে মাসে জনতা ব্যাংকের সারাদেশে "ফরেন রেমিটেন্স সেবা মাস-২০১৯" ঘোষণা করা হয়। যার অংশ হিসেবে ব্যাংকের টাঙ্গাইল এরিয়াধীন হামিদপুর শাখাতেও আন্তরিকতার সাথে এই মাসটি পরিপালিত হয় বলে জানিয়েছে ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।

তিনি জানান, এ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভাই-বোনেরা তাদের নিজ নিজ স্বজনদের অনুকূলে অর্থ প্রেরণ করেন। এবারের সেবা মাসে সর্বমোট ৯২৮ জন উপকারভোগীর মাঝে চার কোটি বিশ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। যা এ যাবৎকালে হামিদপুর শাখার একটি রেকর্ড।

ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঠিক ও সময়োচিত দিকনির্দেশনা এবং শাখার তরুণ, মেধাবী ও চৌকস কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার বদৌলতে এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে বলেও শাখা ব্যবস্থাপক জানিয়েছেন। 

ব্যাংক সূত্রে জানা যায়, হামিদপুর শাখার ফরেন রেমিটেন্স উপকারভোগীদের নব্বই শতাংশের ওপরে নারী গ্রাহক। জনতা ব্যাংক লিমিটেড হামিদপুর শাখার উপর অব্যাহত আস্থা রাখায় শাখার পক্ষ থেকে রেমিটার ও উপকারভোগীসহ স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা ও ঈদের শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি