১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৯

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | | ১৬৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নারী পুরুষসহ ঘটনাস্থলে ৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে, ঘাটাইল সিএমএইচএ ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর শহরের নরকোণা- আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে বলে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহিদুল আলম নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মধুপুর পোদ্দারবাড়ী গ্রামের মৃত সমশের আলীর ছেলে রজব আলী (৬০), কুড়ালিয়া টিকরী গ্রামের আবদুর রহমানের ছেলে লিটন (২৩), একই গ্রামের সালমা (২৭) ও অজ্ঞাত (২৮)।

এলাকাবাসী জানান, টাঙ্গাইল থেকে প্রান্তিক সার্ভিসের যাত্রীবাহীএকটি বাস ( ঢাকা মে্েট্রা জ-০৪-০৪০৮) ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (কুষ্টিয়া ট- (১১-০৮৪৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর শোনে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে গিয়ে নারীসহ চার জনের মৃতদেহ ও ১৯ জনকে মারাতœক আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আশংকাজনক অবস্থায় সেখান থেকে ঘাটাইল সিএমএইচএ তিনজন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জনকে স্থানান্তর করা হয়। বাকি তিন জনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন নিশ্চিত করেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস টাঙ্গাইল জেলা প্রশাসক মাহবুব হোসেনের বরাদ দিয়ে প্রতিটি নিহতের পরিবারের জন্য ২০ হাজার টাকা ও আহতদের পরিবারকে ২ থেকে ১০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।

এ সময় মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজও উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি