০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ৩৫০জন যুবকে প্রশিক্ষণ দিবে যুবদের জন্য ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৯ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদরের দাইন্যা ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালা। 

শনিবার সকালে আয়োজিত তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল (৫) সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। কর্মশালা পরিচালক ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী এবং দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন। উদ্বোধনী দিনে দাইন্যা ইউনিয়নের ৩০জন যুব কর্মশালায় অংশ নেন।
 
কর্মশালা পরিচালক ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ জানান, ‘স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় টাঙ্গাইল সদরের ১২টি ইউনিয়নে ৩৫০জন যুবদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মশালার আয়োজন করছে যুবদের জন্য ফাউন্ডেশন। তিন দিনব্যাপী কর্মশালায় ফ্রিল্যান্সিং, স্বল্প পুঁজিতে ব্যবসার পরিকল্পনা ও বাস্তবায়ন, গ্রাম উন্নয়নে যুবদের ভূমিকা ও রূপকল্প ২০৪১ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে। আজ দাইন্যা ইউনিয়ন থেকে বেকারমুক্ত গ্রাম উন্নয়ন কর্মশালার যাত্রা শুরু হল।’ 

দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন বলেন,‘এ কর্মশালার মাধ্যমে বেকার যুবরা অনেক বিষয়ে জানবে এবং পরবর্তীতে তারা স্বাবলম্বী হতে পারবে। প্রয়োজনে পরবর্তীতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাদের সহযোগিতা করা হবে।’ দাইন্যা ইউনিয়ন থেকে কর্মশালার শুরু করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, ‘বেকারমুক্ত গ্রাম গড়তেই এই কর্মশালার আয়োজন। যুবরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ তৈরিতে যুবদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।’

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যুবদের জন্য ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মির্জা তৌহিদুল ইসলাম, তরুণ উদ্যোক্তা আবইয়াজ সাইফ, রঙিন মাছের খামারের উদ্যোক্তা সামিউল ইসলাম, পোল্ট্রি খামার উদ্যোক্তা সাইফ খান, সৌখিন পাখি উদ্যোক্তা সামিউজ্জামান সামি প্রমুখ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি