০৪:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সম্ভব বাঁচাতে দু’তলা থেকে লাফিয়ে আত্মরক্ষার ঘটনায় গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্রী সম্ভম বাঁচাতে দু’তলা থেকে লাফিয়ে আত্মরক্ষার ঘটনায় আফিয়া বেগম (৩০) নামে ওই এনজিও’র এক নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পাকুল্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত আফিয়া বেগম দেলদুয়ার উপজেলার কান্দাপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। সে যুগবাণী সমাজকল্যাণ নামে ওই এনজিওর কর্মচারী বলে জানা গেছে। 

আহত ছাত্রী এ বছর টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। তার বাড়ি মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের চুকুরীয়া গ্রামে।

এ ব্যাপারে মঙ্গলবার ওই ছাত্রীর মা বাদি হয়ে মির্জাপুর থানায় জীবন ও আফিয়ার নামে মামলা করলে পুলিশ আফিয়াকে গ্রেফতার করে বলে মির্জাপুর থানা পরিদর্শক তদন্ত মোশারফ হোসেন জানিয়েছেন।

উল্লেখ্য, উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারে অবস্থিত আব্দুল হকের ভবনে অবস্থিত যুগবাণী সমাজকল্যাণ নামে এক এনজিওর এরিয়া ম্যানেজার তানজিরু হাসান জীবনের সঙ্গে কয়েক দিন আগে টাঙ্গাইল যাওয়ার সময় বাসে মেয়েটির পরিচয় হয়। এ সময় জীবন নিজেকে এশিয়া ব্যাংকের কর্মকর্তা পরিচয় দেয়। পরিচয় হওয়ার পর জীবন তাকে তার অফিসে চাকরি দেয়ার আশ্বাস দেন। 

রবিবার সকাল এগারোটার দিকে যুগবাণী সমাজকল্যাণের মহিলা স্টাফ আফিয়া বেগমকে  দিয়ে ওই ছাত্রীকে তার অফিসে নেয়। সেখানে অফিস কক্ষে জীবন ছাড়া অন্য কেউ ছিলো না। এ অবস্থায় ছাত্রীটি অফিস কক্ষ থেকে বের হতে চাইলে জীবন তাকে আটকাতে চেষ্টা করেন। 

ছাত্রীটি কক্ষ থেকে বের হয়ে আসলেও দোতলার গেটটিও বন্ধ পান। এসময় জীবনের অসৎ উদ্দেশ্য আঁচ করতে পেরে ইজ্জত বাঁচাতে সে দোতলা থেকে লাফিয়ে পড়ে আত্মরক্ষা করে। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। দু’তলা থেকে লাফিয়ে পড়ায় তার কোমরের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসক মিথুন কুমার রায় জানিয়েছেন। 

আহত ওই ছাত্রী বর্তমানে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের কেবিন ‘এ’ তে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি