১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের অতিরিক্ত সচিব ও পরিচালক ব্রজ গোপাল ভৌমিক, এমসিএইচ-সার্ভিসেস ও লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা’র পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার পরিচালক (নিরীক্ষা) হানিফুর রহমান, টাঙ্গাইলের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কিবরিয়া, বাসাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না প্রমুখ। 

কর্মশালায় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংশ্লিষ্টসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি