০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্কুলছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক রহমান গ্রেফতার

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ৯ম শ্রেনীর এক স্কুলছাত্রী (১৪) কে জোরপূর্বক ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামী ধর্ষক আতিকুর রহমান ওরফে রহমান (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাদঁ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার (২০ মে) রাতে গাজীপুর জেলার কড্ডা বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে নাগরপুর থানায় নিয়ে আসে। মঙ্গলবার (২১ মে) সকালে ধর্ষক রহমানকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। সে পাছ ইরতা গ্রামের ওয়াজেদ আলী খানের ছেলে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) নাগরপুর থানার এসআই মো. শাহাজাহান বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে ধর্ষক রহমানের অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, উপজেলার সহবতপুর ইউনিয়নের পাছ ইরতা গ্রামের খন্দকার রহুল আমিনের মেয়ে ৯ম শ্রেনীর ছাত্রী (১৪) পাশের বাড়ীর এমদাদ মাষ্টারের ভবনের নির্মাণ শ্রমিক মাসুদকে সাথে নিয়ে শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বাড়ীর সামনে পাকা রাস্তায় ঘুরতে বের হয়। কিছু দূর যাওয়ার পর একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আব্দুর রহমানের সাথে তাদের দেখা হলে বেড়ানোর কথা বলে রহমান ওই স্কুল ছাত্রী ও মাসুদকে মোটরসাইকেল যোগে সারাংপুর নিয়ে যায়। এরপর মাসুদকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। 

রহমান ওই মেয়েটিকে জোর করে সারাংপুর মাঠে নিয়ে ধর্ষন করে পালিয়ে যায়। স্থানীয়রা ধর্ষিতাকে উদ্বার করে। পরে ২২ এপ্রিল ভিকটিম নিজেই বাদী হয়ে নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এরপর থেকে ধর্ষক রহমান গ্রেফতার এড়াতে আত্মগোপন করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি