০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধানের দাম বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে টাঙ্গাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

ধানের দাম বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। এসময় স্মারকলিপিও প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কোট চত্বর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোশারফ হোসেন খান এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন জেলার নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কাশেম,  সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, আশরাফ পহেলী, প্রচার সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ শাফি ইথেন, সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ ছাত্রদলের রাশেদ খান সোহাগ, সাজ্জাদ কবির, সুমন, মো: রাসেল, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, তাঁতী দলের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদানের পূর্বে নেতাকর্মীরা বলেন, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত ধানের মূল উৎপাদন খরচের চেয়ে অনেকগুন কম হওয়ায় কৃষকরা হাহাকার করছে। প্রান্তিক কৃষকরা তাদের নায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও দেশের ২৬টি পাটকলে একযোগে লাগাতার ধর্মঘট শুরু হলেও সরকার তাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না। ১০ থেকে ১৫ সপ্তাহ মজুরী না পেয়ে শ্রমিকরা অর্ধাহার ও অনাহারে মানবেতর জীবন-যাপন করছে। আমরা চাই সকল শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি