০১:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের পিটুনিতে আহত রিক্সা চালকের দায়িত্ব নিল পুলিশ সুপার

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

পুলিশের পিটুনিতে আহত রিক্সাচালকের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিল টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। এছাড়াও ওই ঘটনায় রিক্সাচালকের সুবিচারের আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ কথা জানান। এসময় রিক্সাচালককে চিকিৎসা খরচ বাবদ নগদ ১০ হাজার টাকা দেয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদুর রহমান মনির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম, আহত রিক্সাচালকের ভাই ও এলাকার জন প্রতিনিধিগণ।

অপরদিকে টাঙ্গাইল পুলিশ হাসপাতালের মেডিক্যাল অফিসার আবিবুর রহমান জানান, এসপি স্যারের নির্দেশ মতো আমি আহত রিক্সাচালকের হাত এক্স-রে করেছি। সেখানে কোন ভাঙ্গা বা ফাটল নাই।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, আহত রিক্সাচালক সুস্থ না হওয়া পর্যন্ত আমরা তার সকল চিকিৎসা খরচ ও পরিবারের ভরণ-পোষণ ব্যয় বহন করব। এছাড়াও অভিযুক্ত গাড়ি চালক আবুল খায়েরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সোমবার সকালে শহরের আকুর-টাকুর পাড়া টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এক রিক্সাচালককে পিটানোর অভিযোগে পুলিশের ভাবমূর্তি রক্ষার্থে পুলিশ সুপার এই সিদ্ধান্ত নেন। স্টেডিয়াম মার্কেট থেকে রিক্সা মেইন রোডে আসে এবং পুলিশের গাড়িটি সদর থানা থেকে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে যাওয়ার সময় মুখোমুখি হলে, এমন সময় পুলিশের ড্রাইভার নেমে এসে রিক্সাচালককে লাঠি দিয়ে তার হাতে আঘাত করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে টাঙ্গাইল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে তাৎক্ষণিক অভিযুক্ত পুলিশের ড্রাইভারকে লাইনে ক্লোজ করা হয়।

এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদুর রহমান মনিরকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি