০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৬ দফা দাবিতে ইজিবাইক মালিক চালক ঐক্য পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

৬ দফা দাবিতে টাঙ্গাইল জেলা ইজিবাইক মালিক চালক ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 

রোববার দুপুরে শহরের নিরালা মোড়ে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইজিবাইক মালিক চালক ঐক্য পরিষদের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব আব্দুল লতিফ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিনুজ্জামান খান প্রিন্স, দপ্তর সম্পাদক বেল্লাহ হোসেন প্রমুখ।

পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। এসময় শহরের সকল অট্রোরিকশা বন্ধ ছিল।

মানববন্ধনে প্রায় ৪ হাজারেরও বেশি ইজিবাইক মালিক চালক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তাদের ৬ দফা দাবিগুলো হলো, লাইসেন্স বিহীন গাড়ি পৌর এলাকার বাইরে স্থানান্তর করা ও পৌর এলাকার ভিতরে মেট্রো-রিকশা চালানো যাবে না টাঙ্গাইল পৌরসভার এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, টাঙ্গাইল জেলা রিকশা সমিতি কর্তৃক অবৈধভাবে ইজিবাইক আটক করে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করা বন্ধ করতে হবে, হারিয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া ইজিবাইকের প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় উত্তোলন করতে পৌরসভায় ৫ হাজার টাকা নেয়ার পরিবর্তে ৫শ’ টাকা নেয়ার ব্যবস্থা করতে হবে, ইজিবাইক যাত্রী উঠানো ও নামানোর জন্য শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পাকিং স্টেশন করে দিতে হবে, আগামী ৭ দিনের মধ্যে পৌর এলাকার ভিতর থেকে অবৈধ মেট্রো-রিকশা চলাচল বন্ধ করা না হলে বৈধ ইজিবাইক এক শিফটে চলাচল ব্যবস্থা করতে হবে, শহরের ব্যস্ততম রাস্তার উপর ইট, বালু, বড় গাড়ি পাকিং করে রাখা বন্ধসহ ফুটপাতকে দখলমুক্ত এবং শহরের ব্যস্ততম রাস্তার উপর ইট, বালু, বড় গাড়ি পাকিং করে রাখা বন্ধসহ ফুটপাতকে দখলমুক্ত করতে হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি