০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চার হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে চার হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শনিবার সকাল ১১টায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। অভিযানের সময় এ ঘটনায় জড়িত এক নারী ও যুবককে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সখীপুর উপজেলার সিলিমপুর এলাকার সবুজ আল মামুনের স্ত্রী শারমিন সুলতানা সোমা আক্তার এবং সখীপুর উপজেলার সিলিমপুর বড় মৌষা এলাকার মো: মোংলার ছেলে মো: সোহেল মিয়া।

তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে ও গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর এর সদস্যরা সখীপুর উপজেলার সিলিমপুর এলাকায় সবুজ আল মামুনের ঘরে অভিযান পরিচালনা করে। এসময় তার ঘরের ভেতর থাকা ট্রাভেলিং ব্যাগের মধ্যে থাকা ৪ হাজার ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সবুজ আল মামুনের স্ত্রী শারমিন সুলতানা সোমা আক্তার এবং সখীপুর উপজেলার সিলিমপুর বড় মৌষা এলাকার মো: মোংলার ছেলে মো: সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা ট্রাভেলিং এজেন্সি ব্যবসার আড়ালে কক্সবাজার থেকে সু-কৌশলে ইয়াবা এনে টাঙ্গাইলের সখীপুর উপজেলাসহ এর আশেপাশের এলাকা গুলোতে সরবরাহ করে থাকে। এ বিষয়ে সখীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি