১০:১০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাত দিলেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে সড়ক সংস্কারে নিম্নমানের কাজ করাসহ অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কে ঢালাই করার পরদিনই হাত দিয়ে কার্পেটিং তুলে ফেলেছে স্থানীয়রা। সড়কের কার্পেটিং তোলার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, এমআরআরআইডিপি-২ প্রকল্পের আওতায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ি-রাজ গোলাবাড়ি সড়ক উন্নয়নের জন্য এক কিলোমিটারের অধিক প্রায় ৬৫ লাখ টাকার সংস্কার কাজ পায় স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বৈরান এন্টারপ্রাইজের জিল্লুর রহমান ওরফে শিহাব।

খোঁজ নিয়ে জানা গেছে, কাজ পাওয়ার পরই সড়ক সংস্কারে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠে। এতে স্থানীয়রা সড়কের কাজ সঠিকভাবে করার আহ্বান জানালেও ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করে। এতে সড়কের কাজ করার পরদিনই হাত দিয়েই কার্পেটিং তুলে ফেলেছে স্থানীয়রা। কার্পেটিং তোলার এমন ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়রা হাত দিয়েই কার্পেটিং তুলে ফেলছে। আর নিম্নমানের কাজ হয়েছে বলে আলোচনা করছে।

উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের গোলাবাড়ির ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, প্রথম থেকেই ঠিকাদার নিম্নমানের কাজ করছে। এলাকাবাসী থেকে সঠিকভাবে কাজ করার জন্য বলা হয়। কিন্তু ঠিকাদার সেটা মানেনি। পরে স্থানীয়রা হাত দিয়েই সড়কের কার্পেটিং তুলে ফেলেছে।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গোলবাড়ি এলাকায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ছিল। সড়কের শেষ অংশের প্রায় ২৫ ফিট সড়কে সমস্যা ছিল বেশি। সড়কে ঢালাই করার পরদিনই সড়কের কার্পেটিং উঠে গেছে। পরে এলাকাবাসী প্রতিবাদ করায় পুনরায় সংস্কার কাজ করেছে এলজিইডি কর্তৃপক্ষ।

অভিযোগ অস্বীকার করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বৈরান এন্টারপ্রাইজের জিল্লুর রহমান বলেন, সড়ক সংস্কার প্রথম থেকেই স্থানীয় লোকজন সমস্যার সৃষ্টি করেছিল। তারা সাবল দিয়ে খুচিয়ে খুচিয়ে সড়কের কার্পেটিং তুলে ফেলেছে।

উপজেলা এলজিইডি কর্মকর্তা আবুল কালাম জানান, সড়ক সংস্কার কাজে কোন অনিয়ম হয়নি। স্থানীয় লোকজন বিভ্রান্ত সৃষ্টির জন্য এমন কাজ করেছে এবং সেটি ফেসবুকে আপলোড দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি