১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

আরিফ উর রহমান টগর, হেড অব নিউজ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬ | | ২৮৮
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কান্দিলা নামকস্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুই নারী, দুই পুরুষ ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের ২০জন যাত্রী আহত হয়। আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলা ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল মডেল থানার সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফ উল ইসলাম জানান, শনিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামক স্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ও যাত্রীবাহী একটি ট্রাক ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায় ও ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী ডোবায় পরে যায়।

এতে ট্রাকে থাকা সিমেন্টের বস্তার নিচে চাপা পরে থাকা অবস্থায় একই পরিবারের চারজন সহ ৫জনের লাশ উদ্ধার করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয়া পাওয়া যায়নি।

এ ঘটনায় ট্রাকে থাকা কমপক্ষে আরো ২০ যাত্রী আহত হয়।

ফায়ার সার্ভিসকর্মীরা ইতিমধ্যে নিহত ৫ যাত্রীর লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও ১ শিশুর মরদেহ রয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আহতদের মধ্যে ৫ জন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, বগুড়া নন্দিপাড়া গ্রামের শান্তনা (৩০), সিরাজগঞ্জ জেলার মেছড়া ইউনিয়নের আকনাদীঘি গ্রামের মাসুদ (৪০), সেফালী খাতুন (৩০), শান্ত (১০) ও শাওন (৫)।

তবে এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি