১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

চোর চক্রের ৩ মহিলা সদস্য আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ মার্চ ২০১৭ | | ১০০৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ডায়াবেটিস হাসপাতাল থেকে চোর চক্রের তিন মহিলা সদস্যকে আটক করেছে মডেল থানা পুলিশ।

এ ঘটনায় আটককৃত হলেন, কুলসুম বেগম (৪০), আয়েশা (৩০) ও পারভীন (২০)।

জানা যায়, গত ১ মার্চ বুধবার পৌর এলাকার বেপাড়ীপাড়ার জাহানারা বেগম ডায়াবেটিস পরীক্ষার জন্য হাসপাতালে গেলে চোর চক্রের ওই ৩ মহিলা জাহানারা বেগমের গলার চেইন চুরি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে সিসি টিভির ফুটেজ দেখে চোরদের চিহ্নিত করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার প্রমান পাওয়ায় রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই চোর চক্রের ৩ মহিলাকে আটক করে পুলিশে সমর্পন করেন।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) রিপন নাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। চুরির মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

এ সংবাদটি লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি