১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২৪ হাজার যানবাহন পারাপার

বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড, ২ কোটিরও বেশি টাকার টোল আদায়

তপু আহম্মেদ ও অভিজিৎ ঘোষ | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ সেপ্টেম্বর ২০১৬ | | ২৮২
, টাঙ্গাইল :

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতুতে গত ২৪ ঘন্টায় ২ কোটি টাকার বেশি টোল আদায়ের রেকর্ড তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের টোলপ্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরু বোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের ২৪ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু’র দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি এসময় আরো দাবি করেন, ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে দীর্ঘ ১৮ বছরে বঙ্গবন্ধু সেতুতে চলাচলরত যানবাহন থেকে ২৪ ঘন্টায় আদায়কৃত টোলের মধ্যে এটিই সর্বোচ্চ।

এদিকে তিনি আরো জানান, শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তিন হাজারেরও বেশি গরুর ট্রাক দুই পারের টোলপ্লাজা অতিক্রম করেছে।

উল্লেখ্য, প্রথমে যমুনা বহুমুখী সেতু নামে সেতুটির নির্মান কাজ শুরু হলেও পরবর্তীতে এটিকে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সেতু নামকরণ করা হয়। বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ১৯৯৮ সালে। সেতুটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের ২৫টি জেলাকে সংযুক্ত করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি