১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জেলা প্রশাসকের অর্থায়নে মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের ঘর নির্মাণ চলছে

মো. জাহাঙ্গীর হোসেন, বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬ | | ২৬০
, টাঙ্গাইল :

জেলা প্রশাসকের অর্থায়নে টাঙ্গাইলের মির্জাপুরের ৬৩নং নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিনশেড ঘর নির্মাণের কাজ চলছে।

রোববার সকালে নির্মান কাজ পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এসময় তার সাথে ছিলেন টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত কিছুদিন পূর্বে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ভবনে চলছে শিক্ষা কার্যক্রম শিরোনামে সচিত্র খবর কয়েকটি অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়। খবরটি জেলা প্রশাসক মো. মাহাবুর হোসেনের নজরে পড়ে। তিনি তাৎক্ষনিক মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুই লাখ টাকা বরাদ্দ দিয়ে ঝুঁকিপূর্ন ভবনের পাশে একটি টিনশেড ঘর নির্মানের নির্দেশ দেন।

জেলা প্রশাসকের নির্দেশে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ টিনশেড ঘর নির্মাণ কাজ শুরু করেন।

রোববার সকালে জেলা প্রশাসক মাহাবুব হোসেন টিনশেড ঘরের নির্মাণ কাজ প্রত্যক্ষ করতে বিদ্যালয়টিতে যান।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম আহমেদ বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে টিনশেড ঘর নির্মাণ করা হচ্ছে। আগামী ৪/৫ দিনের মধ্যে ঘরের নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি