১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে দেশিয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার কোতয়ালী থানার দক্ষিন আলেকান্দা গ্রামের মৃতঃ আবুল কাশেম হাওলাদার এর ছেলে মোঃ রানা হাওলাদার (৪৫) ও ঘাটাইল উপজেলার খরাবর গ্রামের মৃতঃ আজাহার আলীর ছেলে মোঃ আকবর আলী (৩৫)।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপনসংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কালিদাস পাড়া গ্রামস্থ মৃতঃ মহি মাস্টারের বাড়ী সংলগ্ন দক্ষিন পূর্ব কোনে আকাশমনি গাছের বাগানের অভিযান চালায়।

এসময় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতি উদ্ধার করা হয়।

গ্রেফতার করার স্থানটি টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক এর পাশেই দাবি করে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতি করে আসছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি