১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়ক প্রায় একঘন্টা অবরোধ করে রাখেন স্থানীয়রা। 

সোমবার সকালে বঙ্গবন্ধুসেতু মহাসড়কের জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।  

মহাসড়ক অবরোধের ফলে মহাসড়কের দুইপাশে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

পরে পুলিশ ও প্রশাসনের  আশ্বাসে একঘন্টা মহাসড়ক বন্ধ থাকার পর দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী ।

স্থানীয়রা জানান, রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে যমুনা ও ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে প্রতিবছরি ওই এলাকার শতশত বসতভিটা, রাস্তাঘাট ও ফসলী জমি নদীগর্ভে বিলীন যাচ্ছে। 

চলতি বছরেও ভাঙনে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

রবিবার আবার বালু উত্তলনের জন্য ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা করলে বাধা দেন এলাকাবাসী। 

এ ঘটনার জের ধরে রাতেই জোকারচর এলাকার চান্দু সরকারের ছেলে মাসুদ রানাকে আটক কালিহাতী থানা পুলিশ। 

সকালে মাসুদকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয় স্থানীয়রা। 

পরে স্থানীয়রা ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় মহাসড়ক অবরোধ করে মাসুদ রানাকে মুক্তি ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিক্ষোভ করেন ।
 
পরে কালিহাতী উপজেলার প্রশাসনের সহকারি কমিশনার ভূমি শাহরিয়ার রহমান ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামবাসীর দাবীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এদিকে আটক মাসুদ রানাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) নজরুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি