১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আগামীর নাগরপুর-দেলদুয়ার বিনির্মাণে জনপ্রতিনিধিদের মিলন মেলা

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২১ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্থানীয় পর্যায়ে সুষম উন্নয়ন নিশ্চিত ও আগামীর নাগরপুর-দেলদুয়ার বিনির্মানে সু-পরিকল্পিত কর্মপরিধি নির্ধারনের মত বিনিময় সভা পরিণত হল জনপ্রতিনিধিদের মিলন মেলায়।

রোববার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের মিলনায়তনে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

জানা যায়, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এর উদ্যেগে নির্বাচনী এলাকার দুই উপজেলার প্রশাসন, সকল সরকারী দফতরের প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিদের এক ছাদের নিচে আনা হয়। আর এসময় সরকারী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের মিলন মেলায় পরিণত হয় সভাটি। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই প্রথম কোন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার সরকারী কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এক ছাদের নিচে বৈঠক করলো বর্তমান উন্নয়ন ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে।

এসময় দুই উপজেলার সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা স্থানীয় পর্যায় থেকে সুষম উন্নয়নের মাধ্যমে আগামী নাগরপুর-দেলদুয়ার বিনির্মাণে তাদের অভিমত ও মতামত প্রদান করেন। এ ছাড়া  মতবিনিময় সভায় ঢাকা থেকে আগত একদল নগর পরিকল্পনাবিদ উপস্থিত সকলের মাঝে নাগরপুর-দেলদুয়ার নিয়ে তাদের নিজস্ব ভাবনা ও পরিকল্পনা উপস্থাপন করেন।

সভায় বর্তমান চলমান উন্নয়ন প্রকল্পের সর্বশেষ অবস্থা নিয়েও আলোচনা হয়। এছাড়া যথা সময়ে প্রকল্পের কাজ শেষ করারও নির্দেশনা দেন স্থানীয় সাংসদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি, বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আক্তার, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসমিন মনিরা। 

এসময় নাগরপুর-দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি