০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ, আটক ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষনের ঘটনা ঘটেছে। এঘটনা পাঁচজনকে আটকও করেছে পুলিশ। 

শুক্রবার (১২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। কালিহাতী উপজেলায় ধর্ষিতার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি সখিপুর উপজেলায়।

ধর্ষিতা ওই নারী জানান, গতরাতে তার স্বামীকে নিয়ে টাঙ্গাইল পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলে কয়েকজন যুবক তাদের ধরে নিয়ে ডিসি লেকে নিয়ে যায়। পরে স্বামীর সামনে তিনজন যুবক ওই নারীকে ধর্ষণ করে। পরে তার স্বামী ছুটে গিয়ে ডিসি লেকের অদূরে সদর পুলিশ ফাড়ির কর্তব্যরত পুলিশ সদস্যকে জানালে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে । 

বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষক ও ধর্ষণের কাজে সহযোগিতা করায় আরও দুইজনকে আটক করা হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক নারায়ন চন্দ্র সাহা বলেন, ভোর ৫ টায় ওই ভিকটিমকে হাসপাতালে আনা হয়। তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 

ধর্ষণের আলামত পাওয়া যাওয়ার সম্ভবনা আছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি