০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২৭ রাউন্ড ফাঁকা গুলি

পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ২০

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

এক ব্যবসায়ীকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে এলাকাবাসী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ২৭ রাউন্ড গুলি ছুড়েছে। এতে ৬ পুলিশসহ অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার এ ঘটনা ঘটে। পুলিশ গ্রেফতারকৃত যুবককে মাদক ব্যবসায়ী দাবি করলেও এলাকাবাসী নিরীহ মানুষকে হয়রানীর অভিযোগ তুলেছে।

গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক সানা জানান, শনিবার রাতে গোপালপুর পৌর এলাকার কোনাবাড়ি থেকে মসলা মিলের মালিক শফিকুলকে গ্রেফতার করে পুলিশ। রোববার সকালে তার স্বজনরা গোপালপুর থানায় শফিকুলকে দেখতে গেলে এ সময় পুলিশের সাথে কথাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। এতে ১২ বছরের এক কিশোরীর হাত ভেঙ্গে যায়। এ খবর কোনাবাড়ী গ্রামবাসীর মধ্যে ছড়ি পড়লে মূহুর্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুদ্ধ গ্রামবাসী মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ কোনাবাড়ি গ্রামের গিয়ে তাদের ছত্রভঙ্গ করতে ২৭ রাউন্ড গুলি ছুড়ে এবং বাড়ি বাড়ি গিয়ে পুলিশ নারী ও শিশুদের উপর লাঠিচার্জ করে বলেও তিনি জানান।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, শফিকুলকে গ্রেফতার করায় রোববার সকালে এলাকাবাসী রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুর শুরু করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় এলাকাবাসীর ইটপাটকেল নিক্ষেপে ৬ পুলিশ সদস্য আহত হয়। আহতদের মধ্যে ২ পুলিশ সদস্যকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে সুমন ও সোহেল নামে দুইজনকে আটক করে পুলিশ।

এদিকে এলাকাবাসীর দাবি পুলিশ মাঝে মধ্যেই নিরীহ লোকজনকে মাদক ব্যবসায়ী বানিয়ে গ্রেফতার বানিজ্য করছে। কোনাবাড়ী এলাকা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউই মাদকের সাথে জড়িত নয় বলেও তারা দাবি করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি