০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়-আইজিপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, মানুষ বিপদগ্রস্থ হয়ে পুলিশের কাছে সেবা পেতে আসে। সেখানে এসে নিরপরাধ কোন মানুষ যেন হয়রানির শিকার না হয়। 

শুক্রবার সন্ধ্যায় মির্জাপুরে ভারতেশ্বরী হোমসের পিপিএম হলে আইজিপিকে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আইজিপি তাঁর বক্তৃতায় আরও বলেন, পুলিশ এখন যুদ্ধ করছে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। এই যুদ্ধে আমাদের অবশ্যই জয়ী হতে হবে। এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি, ঢাকা রেঞ্জেরে ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক। 

ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের ডিআইজি আবু কালাম সিদ্দিক, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কুমুদিনী ইউমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডাঃ প্রদীপ কুমার রায় প্রমুখ। 

এর আগে ড. জাবেদ পাটোয়ারি কুমুদিনী হাসপাতালে পৌছালে তাকে শুভেচ্ছা জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। পরে তিনি কুমুদিনী লাইব্রেরি ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি