১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অধিবেশনের প্রথম দিনই যোগ দেবেন এমপি রানা

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ মে ২০১৭ | | ৬১৮৯
, টাঙ্গাইল :

জাতীয় সংসদের ১৬তম ও বাজেট অধিবেশনের প্রথম দিনই যোগ দিবেন কারাবন্দি এমপি রানা। নিজ দল আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগে বর্তমানে কারাবন্দি রয়েছে এমপি আমানুর রহমান খান (রানা)। তিনি আগামী ৩০ জুলাই অধিবেশনে যোগ দিবেন বলে সংসদের আইন শাখা সূত্রে জানা গেছে। খবর জাগোনিউজ।

জাতীয় সংসদের স্পিকারের অনুমতির পর কারা অধিদফতর তাকে সংসদে যোগ দেয়ার ব্যবস্থা করেছে। তবে কারাবন্দি থাকায় তিনি মাত্র এক কার্যদিবসই সংসদে উপস্থিত থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে পারবেন।

৩০ মে সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ওইদিন বেলা ১১টায় অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে এমপি রানা স্পিকারের কাছে সংসদের কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য আবেদন করেন।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান খুনের মামলায় সাত মাস ধরে কারাগারে আছেন।

সূত্র জানায়, এমপির আবেদন পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা অধিদফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়।

জানা যায়, আমানুর টাঙ্গাইল আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামি। গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেন। তখন থেকে তিনি কারাবন্দি। খুনের মামলাটি অভিযোগ গঠনের শুনানির পর্যায়ে আছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি