১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

লেখাপড়া করতে বলায় স্কুল ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

লেখাপড়া করতে বলায় টাঙ্গাইলের সখীপুরে বাবা-মায়ের সাথে অভিমান করে সাইফুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘের বাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ওই গ্রামের আবদুস সামাদের ছেলে। এ ঘটনায় বুধবার দুপুরে সখীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বিকেলে লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘেরবাড়ি বাজার থেকে সে বাড়ি ফিরে। এসময় লেখাপড়া না করে রাত করে বাড়ি ফেরায় বাবা মা তাকে বকুনি দেয়। পরে রাতের খাবার খেয়ে তার নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে সাইফুলের রুম থেকে গুংগানির শব্দ শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার অবস্থার অবনতি দেখে রাতেই তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি