১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের হোমল্যান্ড আইডিয়াল স্কুল এন্ড কলেজ দু’দিন ব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়। 

মঙ্গলবার এ উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে র‌্যালী, রচনা, চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগীতা, দোআ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পরে প্রতিষ্ঠান মিলনায়তনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে যোগদান করেন। বুধবার বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান (রাসেল) এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির গোপালপুর উপজেলা সভাপতি জিএম ফারুক ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, এস আই আব্দুল হামিদ, পৌর কাউন্সিলর আঃ সালাম ও সাংবাদিক নূর আলম। 

আলোচনায় অংশগ্রহণ করেন সহকারি ব্যবস্থাপনা পরিচালক রোকসানা খাতুন, বিজ্ঞান বিভাগের প্রধান নওশিন রহমান, ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান আহসান হাবীব, প্রভাষক শাহিনুর রহমান (সিহান), ফতুহাত, আমিনুল ও সালমা খাতুন প্রমূখ। 

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান এবং নৃত্য পরিবেশণ করেন।

এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি