০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহাসড়কের কালভার্ট মাটি দিয়ে ভরাট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের কালিহাতী উপজেলার ইছাপুর মেসার্স তৌহিদ ফিলিং স্টেশন সংলগ্ন কালভার্টে বাঁধ দিয়ে মাটি ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক অধ্যক্ষের বিরুদ্ধে। ফলে ওই এলাকার প্রায় শতশত একর আবাদি জমি চাষাবাদে হুমকির মুখে পরার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, ইছাপুর তৌহিদ ফিলিং ষ্টেশন সংলগ্ন কালভার্টে বাঁধ নির্মাণ করে মাটি ভরাট করছেন স্থানীয় বিএম কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। ওই অধ্যক্ষ কালভার্ট বন্ধ করে স্থাপনা নির্মাণের পায়তারা করছেন বলে স্থানীয়রা জানায়। এতে পানির স্বাভাবিক চলাচলের প্রতিবন্ধকতায় প্রায় শতশত একর আবাদি জমিতে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ষার ভরা মৌসুমে কালভার্টের এ বাঁধ থাকলে জলাবদ্ধতার ফলে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় কৃষকরা জানায়, এই কালভার্ট বন্ধ করলে শতশত একর জমিতে জলাবদ্ধতার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। অতিদ্রুত কালভার্টের এই মাটি অপসারণ করা না হলে সামান্য বৃষ্টি হলেই চলতি মৌসুমে ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হবে।

এ ব্যাপারে অবৈধভাবে মাটি ভরাটকারি বিএম কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, এই কালভার্টটি ইছাপুর স্ট্যান্ডে বরাদ্দ থাকলেও জায়গা সংকীর্ণতার কারণে আমার নিজ জমিতে কালভার্টটি নির্মাণ করতে দিয়েছি। এখন আমার নিজ প্রয়োজনে কালভার্টটির মুখ ভরাট করছি। এতে কার কি ক্ষতি হলো এটা আমার দেখার বিষয় নয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি