১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউএনও’র হস্তক্ষেপ

স্টাইলে চুল কাটার উপর নিষেধাজ্ঞার নোটিশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

নানামুখি আলোচনা আর সমালোচনার পর টাঙ্গাইলের ভূঞাপুরে হেয়ার স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিংয়ের ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করে নগদ টাকা অর্থদ-ের বিধান রেখে নতুন করা আইন তৈরির নোটিশটি প্রত্যাহার করে নিয়েছে উপজেলা শীল সমিতি।

টাঙ্গাইল২৪.কম এ সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে শুক্রবার উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে প্রত্যাহার করে নেয় সমিতি।

নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। এ নিয়ে স্থানীয় অনলাইন পত্রিকা ও জাতীয় অনলাইনসহ আর্ন্তজাতিক গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি জেনে ওসি সাহেবের সাথে আলোচনা করি। বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরূপ জানালে শীল সমিতির সভাপতি ও সম্পাদককে নিয়ে জরুরী বৈঠকের পর উক্ত নোটিশ প্রত্যাহার করেন। 

সমাজে মানানসই নয় এমন হেয়ার স্টাইল না করার জন্য ক্রেতাদের অনুরোধ জানাবেন বলে সেলুন মালিকরা ইউএনও'কে জানিয়েছেন বলে উপজেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, সম্প্রতি ছাত্র ও উঠতি বয়সের যুবকসহ সকলের হেয়ার স্টাইলে চুল কাটাসহ দাঁড়ি ও গোঁফ মডেলিং এবং রঙ না করার বিষয়ে ভূঞাপুর থানার ওসি শীল সদস্যদের ডেকে নিয়ে সতর্ক করে দেন। পরে ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম, শীল সমিতির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত নোটিশ উপজেলার সকল সেলুনে ঝুলিয়ে দেয়া হয়।

বিষয়টি সম্পর্কে উপজেলা শীল সমিতির পক্ষ থেকে জানানো হয়, ‘ওসির নির্দেশনায় হেয়ার স্টাইল করে চুল, দাঁড়ি ও গোঁফ কাটা বন্ধ করা হয়েছিল। বর্তমানে ছাত্র ও যুবকরা স্টাইল করে চুল কাটা বন্ধ করে স্বাভাবিকভাবেই চুল কাটাচ্ছে।’ তবে উপজেলা প্রশাসনের নির্দেশে নোটিশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি