১১:৩৫ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৫ জুন ২০১৬ | | ২৬৭
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত (২০) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিন নাজিরপাড়া গ্রামের জোবেদ আলী মাতাব্বরের কাঠ বাগান থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এস আই) ছানোয়ার হোসেন জানান, দুপুরের পর ওই কাঠ বাগানে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

লাশটি পোশাক কারখানার শ্রমিকের হতে পারে উল্লেখ করে তিনি জানান, নিহতকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি